মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,কথিত নেতাকে আটক করেছে পুলিশ বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ

র‌্যাবের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণকৃত ৩১৪ জন চরমপন্থী সদস্যের প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক: / ২০২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

র‌্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, সে লক্ষে ৩টি পরিকল্পনা নিয়ে মাঠে থাকবে র‌্যাব সদস্যরা। বর্তমানে নির্বাচনের আগে পরিবেশ সুষ্ঠ রাখতে যেমন ভুমিকা থাকবে, তেমনী নির্বাচনের দিন ও পরে যাতে সহিংস পরিস্থিতি মোকাবেলা করা যায় সে লক্ষেও প্রস্তুতি গ্রহন করেছে র‌্যাব। ইতি মধ্যেই নাশকতাকারী, মামলার আসামী সহ সন্ত্রাসীদের আটক করে আইনের আওতায় আনা হচ্ছে।

তিনি মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২ সদর দপ্তরে ৩১৪ জন চরমপন্থী সদস্যের মাঝে প্রধানমন্ত্রীর তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, অপকর্ম ছেড়ে আলোর পথে যারা ফিরে এসেছে প্রধানমন্ত্রী তাদের জন্য আত্ব কর্মসংস্থান সৃষ্টিতে ভুমিকরা রাখতে ১ লাখ টাকা কর অনুদান দিয়েছেন। তাদেও বিরুদ্ধে দায়ের করা মামলা গুলোও পর্যায়ক্রমে নিস্পত্তির প্রক্রিয়া চলছে। আমরা আশা করি অন্যান্য সন্ত্রাসীরাও তাদের ভুল বুঝে আত্বসমর্পন করে সুন্দর জীবনে ফিরে আসবে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী প্রদত্ব আত্বসমর্পনকারী চরমপন্থীদের মধ্যে অনুদান প্রদান অনুষ্ঠানে র‌্যাব-১২ এর অধিনায়ক মোহাম্মদ মারুফ হোসেনের সভাপতিত্বে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুল ইসলাম মন্ডল, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. কেএম হোসেন আলী হাসান, অনুদান প্রাপ্ত মামুন শেখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, এর আগে গত ২১ মে র‌্যাবের আহবানে সাড়া দিয়ে বিভিন্ন অস্ত্র সহ টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, কুষ্টিয়া, রাজবাড়ি ও মেহেরপুর জেলার ৩১৪ জন চরমপন্থী সদস্য র‌্যাব-১২ সদর দপ্তরে আনুষ্ঠানিক ভাবে আত্মসমর্পণ করে। এদেরকেই পুর্নবাসন কর্মসুচির আওতায় আনতে প্রধানমন্ত্রী প্রদত্ত আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর