বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

র‍্যাবের হাতে শিশু অপহরণ মামলার যাবজ্জীবন আসামী গ্রেফতার

কলমের বার্তা / ৬৯৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : র‍্যাব-১২ এর অভিযানে শিশু অপহরণ ও মুক্তিপন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী খন্দকার মোয়াজ্জেম হোসেন ওরফে নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র‍্যাব ১২ এর কোম্পানী কমান্ডার দীপংকর ঘোষ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-১২ এর অধিনায়কের দিকনির্দেশনায় গত (৭ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে র‌্যাব-১২’র সদর কোম্পানি ও র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার জাইগীর বাজার প্রণয় মিষ্টান্ন ভান্ডার পাশে’ একটি অভিযান পরিচালনা করে ‘নারী ও শিশু ১১৬/১৯,সূত্র মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার মামলা নং ৭(৫)১৭, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০এর ৭/৮/৩০ ধারায়’ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি,সিরাজগঞ্জের তাড়াশ থানার সামইদিঘী গ্রামের আকবর আলী মেম্বারের ছেলে খন্দকার মোয়াজ্জেম হোসেন ওরফে নুরুল ইসলাম (৩৩)।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর