শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক।

লালমনিরহাটে চোর সন্দেহে তরুনকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

আশরাফুল হক, লালমনিরহাট সংবাদদাতাঃ / ২৪১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চোর সন্দেহে সোহান(১৪) নামের এক তরুনকে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

আহত কিশোর সোহান উপজেলার ভোটমারী ইউনিয়নের উত্তর জামির বাড়ি এলাকার মজিবর রহমানের ছেলে।

অভিযোগে জানা গেছে, মা হারা সোহান মিয়া মামা আনিছার রহমানের বাড়িতে বসবাস করত। সাম্প্রতিক সময় ঢাকায় এক আত্নীয়ের বাসায় বেড়াতে গিয়ে রোববার(২ এপ্রিল) বাড়ি ফিরে। এ সময় গ্রামের মেঠপথ ধরে পায়ে হেটে বাড়ি ফিরছিল সোহান। ব্যাঙ্গেরহাট এলাকায় পৌছলে টিউবয়েলের একটি সকেট রাস্তায় পড়ে থাকতে দেখে হাতে নেয় সে। এ সময় স্থানীয় ইসমাইলের ছেলে ওহাব মিয়া,সুভাসের ছেলে তাপস ও আজিজুলের ছেলে রানা মিয়াসহ কয়েকজন তাকে চোর সন্দেহে আটক করে।

পাশ্ববর্তি একটি মাছের প্রজেক্টে নিয়ে গিয়ে তরুন সোহানকে রশিতে বেঁধে মারপিট করে। একপর্যয়ে প্লাস দিয়ে তার শরীরের চামড়া টেনে ছিড়ে দিয়ে তার আত্নচিৎকারে উল্লাস করে নির্যাতনকারীরা। এতেও থেমে থাকেনি সোহানকে বাঁশ ডলা (দুই বাশ দিয়ে শরীর চেপে ধরা) দেয় নির্যাতনকারীরা। এ সময় পাশে থাকা কেউ একজন ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

যা থেকে খবর পেয়ে কিশোর সোহানের মামা আনিছার রহমান ভোটমারী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আহাদুল হোসেনসহ কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহত সোহানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় সোমবার (৩ এপ্রিল) তিনজনের নামসহ অজ্ঞাতনামা আরও ৬/৭ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সোহানের মামা আনিছার রহমান। তবে এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল জানান, খুব দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর