বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

লালমনিরহাটে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ!

আশরাফুল হক, লালমনিরহাট: / ২৪৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১০ আগস্ট, ২০২২

লালমনিরহাটে জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

বুধবার (১০ আগস্ট) বেলা ১২টায় জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় সমাবেশ বক্তব্য রাখেন, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ্যাড. নজরুল ইসলাম, সদস্য সচিব রুহুল আমিন দুদু, গোকুন্ডা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রবিউল ইসলাম বসুনিয়া টোটন, জেলা ছাত্র সমাজের সভাপতি জাকিরুল ইসলাম জাকির প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করার জন্য জাতীয় পার্টির সমর্থন পেয়েছিলো। কিন্তু জাতীয় পার্টি তাদের দুর্নীতি করার জন্য কোন সমর্থন দেয়া হয়নি। সরকার রাতের আঁধারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়ে সাধারন জনগনের ক্ষতির মুখে ফেলেছে। প্রায় প্রতিদিন সকল পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এ ছাড়াও গ্যাসের দাম বৃদ্ধি করছে। এক ঘন্টার লোডশেডিং এর পরিবর্তে প্রতিদিন প্রায় ৮ ঘন্টা লোডশেডিং হচ্ছে।

এছাড়াও সরকার উন্নয়নের নামে বড় বড় মেঘা প্রকল্পে বড় বড় দুর্নীতি হচ্ছে এই দুর্নীতি বন্ধসহ জ্বালানি তেলের দাম পুনরায় নির্ধারনের দাবি জানান বক্তারা।
এ সময় জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর