শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস।

লালমনিরহাটে ঠিকাদারের মামলায় চেয়ারম্যান জেলে!

আশরাফুল হক, লালমনিরহাট: / ৩২১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরহাদ হোসেনকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুন) সকালে ওই ইউনিয়নের শ্রুতিধর এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের একটি সড়ক নির্মাণ করছিলেন স্থানীয় ঠিকাদার এলাহী বকস। সেই সড়কের কাজের মান নিম্নমানের বলে অভিযোগ তুলে ঠিকাদারকে গ্রাম পুলিশ দিয়ে নিজ বাড়িতে ডেকে নেন ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন।

এরপর চার/পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। এ ঘটনায় ঠিকাদার এলাহী বকস বাদী হয়ে রোববার (২৬ জুন) ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেনের নামে কালীগঞ্জ থানায় চার/পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেন।

থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে মঙ্গলবার (২৮ জুন) সকালে নিজ বাড়ি থেকে ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেনকে গ্রেফতার করে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গেলাম রসুল বলেন, একটি চাঁদাবাজির মামলায় ভোটমারী ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর