শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন

লালমনিরহাটে বাংলাদেশ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ২০১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

আশরাফুল হক, লালমনিরহাট : লালমনিরহাটে বাংলাদেশ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বিকাল ৩টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার আয়োজন এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় কমিটির সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উদ্বোধক ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদ খাঁন। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মজমুল হোসেন প্রামানিক, লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, শাহ আলী পরিবহনের চেয়ারম্যান ফরিদ হোসেন, যমুনা টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, একাত্তর টেলিভিশন লালমনিরহাট প্রতিনিধি মিলন পাটোয়ারী প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা কৃষক দলের আহবায়ক নুরনবী মোস্তফাসহ রংপুর বিভাগের ৮ জেলার বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, অনুষ্ঠানের শুরুতে লালমনিরহাটের জেলার প্রয়াত ৯ সাংবাদিকদের জন্য দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর