শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

লালমনিরহাটে ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার!

আশরাফুল হক, লালমনিরহাট: / ৩১৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পাকা ঘর পেয়ে আবেগ ধরে রাখতে পারেনি লালমনিরহাটের ভূমিহীনরা। ঘর পেয়ে অনুভূতি প্রকাশ করতে এসে তারা কেঁদে ফেলেন। এসময় প্রধানমন্ত্রীর জন্য তারা দোয়া করেন।

মঙ্গলবার (২৬এপ্রিল) গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে লালমনিরহাট জেলায় ৬শত ৯৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২শতাংশ জমির কবুলিয়াতসহ গৃহ হস্তান্তর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল কবীর, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন প্রমুখ।

সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে কান্না বিজড়িত কন্ঠে বক্তব্য দেন, উপকারভোগী আফরোজা বেগম ও মুক্তা বেগম। এ সময় পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ইউনিট কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ, কবি ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি, উপজেলা ভূমি কর্মকর্তা রুবেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলার ৫ উপজেলায় ৬শত ৯৬টি ঘরের মধ্যে সদর উপজেলায় ৬০টি, আদিতমারী উপজেলায় ২শত ১২টি, কালীগঞ্জ উপজেলায় ১শত ৯৬টি, হাতীবান্ধা উপজেলায় ৫০টি ও পাটগ্রাম উপজেলায় ১শত ৭৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২শতাংশ জমির কবুলিয়াতসহ গৃহ হস্তান্তর করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর