শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

লালমনিরহাটে মাদক-চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা! নবাগত পুলিশ সুপারের!

আশরাফুল হক, লালমনিরহাট: / ৩৩৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

মাদক ও চোরাচালানে জিরো টলারেন্স দেখানোর ঘোষণা দিয়েছেন লালমনিরহাটের সদ্য নবাগত পুলিশ সুপার।

সোমবার (২৯ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাট জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে লালমনিরহাটের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম লালমনিরহাট জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

তিনি সকলের সহযোগিতা চেয়ে আরও বলেন, জেলায় সংগঠিত বাল্য বিবাহ, সামাজিক অপরাধ, জঙ্গিবাদ, নারী নির্যাতন, জুয়া, কিশোর গ্যাংসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

জেলার আনাচে-কানাচে যেখানেই অপরাধ সংগঠিত হউক না কেন, তিনি তা কঠোর হস্তে দমন করবেন বলে জানিয়েছেন। সাধারণ জনগণ যেনো পুলিশের ওপর আস্হা রাখতে পারে সেটাই কাম্য করেন তিনি।
অপরাধীরা যেই পরিচয় বহনকারী হউক না কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসারও প্রতিশ্রুতি দেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মারুফা জামাল, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল কাদেরসহ লালমনিরহাট জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর