শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা

লালমনিরহাটে মোবাইলে প্রেম, ডেকে নিয়ে কলেজ ছাত্রীকে গণধর্ষণ!

আশরাফুল হক, লালমনিরহাট: / ২৮৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৮ জুন, ২০২৩

লালমনিরহাটে মোবাইলে প্রেম করে কৌশলে ডেকে নিয়ে ভুট্টা ক্ষেতে কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

রোববার (১৮ জুন) সকালে লালমনিরহাট সদর থানায় কথিত প্রেমিক সোহাগের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিত কলেজ ছাত্রীর বড় বোন। এর আগে শনিবার (১৭ জুন) সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার এয়ারপোর্ট এলাকার ভুট্টা ক্ষেতে গণধর্ষণের ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, সোহাগ নামে বিমান বাহিনীর সদস্য পরিচয়ে লালমনিরহাট মজিদা খাতুন সরকারী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর সাথে দুই বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। শনিবার (১৭ জুন) বিকেলে এয়ারপোর্টে দেখা করতে মোবাইলে কলেজ ছাত্রীকে ডেকে নেয় কথিত প্রেমিক সোহাগ।

সেখানে বিয়ের প্রলোভনে পাশে ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণ করে কথিত প্রেমিক সোহাগ। এরই মধ্যে সোহাগের দুই বন্ধু সেখাননে উপস্থিত হলে পুর্ব পরিকল্পনা অনুযায়ী সোহাগ সড়ে দাড়ায় এবং তার দুই বন্ধুও জোরপুর্বক কলেজ ছাত্রীকে ধর্ষণ করে ফেলে পালিয়ে যায়।রাত হলেও কলেজ ছাত্রীর সন্ধান না পেয়ে তার ফোনে যোগগাযোগ করলে বাচানোর আকুতি জানায়।

পরে তার পরিবার দ্রুত ঘটনাস্থলে গিয়ে খোজা খুজি করে এবং জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দিলে সদর থানা পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় ভুট্টা ক্ষেত থেকে কলেজ ছাত্রীকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ঠিকানাহীন কথিত প্রেমিক সোহাগের মোবাইল নম্বর দিয়ে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিত কলেজ ছাত্রীর বড় বোন।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, খবর পেয়ে কলেজ ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর