শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

শপথ নিলেন নতুন ১১ বিচারপতি

রিপোর্টারের নাম : / ২১৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১ আগস্ট, ২০২২

শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ১১ জন অতিরিক্ত বিচারপতি। রোববার বিকেল পৌনে ৫টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী।

এর আগে আজ হাইকোর্ট বিভাগে ১১ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী তাদের নিয়োগ দেন। ওই প্রজ্ঞাপনে বলা হয়, শপথ গ্রহণের দিন থেকে অনধিক দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে ১১ জনকে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী, জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহ, জেলা ও দায়রা জজ ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে রবিউল হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন ও মো. আলী রেজা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর