মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

শহীদ বুদ্ধিজীবী দিবসে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা

গোলাম কিবরিয়া খান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ২৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

শহীদ বুদ্ধিজীবী দিবসে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ স্বাধীনতা স্কয়ারে শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

বুধবার ১৪ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীন মাস্টার সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, তিনি বলেন, স্বাধীনতা বিপক্ষে যারা ছিল, সেই সকল দোসরদের সহায়তায় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের প্রেত্বারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত থেকে আওয়ামী লীগের মেধাবী নেতা নেত্রীদের বিভিন্ন সময়ে হত্যা করেছে। জননেত্রী শেখ হাসিনাকে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা করে হত্যার চেষ্টা চালায়। আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে, আর যেন ওরা মাথাচাড়া দিতে না পারে। যুগ্ন সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক কামরুজ্জামান বিপ্লব, প্রচার সম্পাদক শওকত আকবর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েতুল ইসলাম শাওন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মতিন মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফি, কাজিপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও তাছির উদ্দীন তাছু, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক বকুল হোসেন সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বিজয়ের আগ মুহূর্তে জাতিকে মেধা শুন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করে বর্বর হানাদার পাকিস্তানি বাহিনী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর