শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

শার্শায় অস্ত্র মামলায় বারোপোতার গ্রামের ইয়াসিনের ১৭ বছর কারাদণ্ড

রিপোর্টারের নাম : / ১৭৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি:- অস্ত্র মামলায় যশোরের শার্শা উপজেলার বারোপোতা গ্রামের সন্ত্রাসী ইয়াসিন আলীকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। গত কাল মঙ্গলবার (৩০ জুলাই) অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি গ্রামটির ফজলুর রহমান ‘চেয়ারম্যানের’ ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নাভারণের খাজুরায় মীম ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ইয়াছিন আলীকে আটক ও তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই খাইরুল আলম আটক ইয়াসিনের বিরদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই মুরাদ হোসেন আটক ইয়াসিনকে অভিযুক্ত করে ২০১৬ সালের ১৫ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষীগ্রহণ শেষে আসামি ইয়াসিন আলীর বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯ এর (এ) ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১৯ এর (এফ) ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত কারাগারে আটক আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর