শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

শার্শায় সেপ্টেম্বর অন যশোর রোড এর মনুমেন্ট উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

রিপোর্টারের নাম : / ১৭১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২ মে, ২০২৫

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক যশোর রোড নিয়ে কবি অ্যালেন গিন্সবার্গ এর বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর শীর্ষক মনুমেন্ট উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

শুক্রবার (২ মে) বিকালে শার্শা উপজেলায় ঐতিহাসিক যশোর রোড নিয়ে কবি অ্যালেন গিন্সবার্গ এর বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর শীর্ষক মনুমেন্ট শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে তিনি বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর ও বেনপোল ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে তাকে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসানসহ বিভিন্ন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। পরে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল ঘুরে দেখেন এবং স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টের সার্বিক বিষয় নিয়ে খোঁজখবর নেন। বেনাপোল স্থলবন্দরটি কেপিআই স্থাপনার মধ্যে রয়েছে। এর সভাপতি বিভাগীয় কমিশনার।

এ সময় বিভাগীয় কমিশনারের সাথে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান, স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, শার্শা ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম, মো. রাসেল মিয়া, স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (৯২৫) সাধারণ সম্পাদক সহিদ আলীসহ শার্শা উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর