শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

শাহজাদপুরে আবাসিক হোটেলের ছাদ থেকে পড়ে বিদেশী মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৪০৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের শক্তিপুর এলাকার পিপিডি গেস্ট হাউজের ৪ তলা ভবনের ছাদ থেকে পড়ে আহত মেডিকেল কলেজের বিদেশী (ভারতের) ছাত্রী খুশবু মঞ্জুর (২২) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩য় বর্ষের ছাত্রী ও ভারতের জম্মু কাশ্মীরের অনন্তনাগ বুনপোড়া অপজান কাটুবিজবেহারা এলাকার মঞ্জুর আহম্মদ তাররাইয়ের মেয়ে।

এ বিষয়ে শাহজাদপুরের পিপিডি গেস্ট হাউজের টেনিং ম্যানেজার নজরুল ইসলাম জানান, গত ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের ৪৩ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক দুই দিনের জন্য রেসিডিয়ানশিয়াল ফিল্ড সাইড ট্রেনিং এর উদ্দেশ্যে শাহজাদপুর পিপিডি রেস্ট হাউজে আসেন। এর মধ্যে কাশ্মীরের খুশবুসহ ১২জন মেয়ে ও ১৪জন ছেলে শিক্ষার্থী কাশ্মীরি নাগরিক। বাকি ১৭জন শিক্ষর্থী বাংলাদেশি নাগরিক। তারা সবাই সকালের নাশতা সেরে তাদের লাগেজ গুলি যে যার রুমে রেখে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রফেসর ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাস (বাংলাদেশ) এর নেতৃত্বে (রেসিডেন্সিয়াল ফিল্ড সাইট ট্রেনিং) এর জন্য শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর-শরিষাকোল এলাকায় ফিল্ড ওয়ার্কে যায়। ফিরে আসে দুপুর ২টার দিকে। দুপুর আড়াইটার মধ্যে সবাই দুপুরের খাবার খেয়ে রুমে ফিরে যায়। খুশবু তার ৩ জন সহপাঠির সাথে ৪ তলার ৩০৫ নং রুমে যায়। এরপর পাশের রুমে যাওয়ার কথা বলে তিনি সবার অজান্তে ৪ তলার ছাদে চলে যান। কি কারণে তিনি ছাদে যান তা তিনি জানাতে পারেননি। এ সময় শিক্ষক ও নের্তৃত্বদানকারী কয়েকজন ছাত্র দুপুরের খাবার খাচ্ছিল। ছাদ থেকে মাটিতে শিক্ষার্থীর পড়ে যাওয়ার চিৎকারে তারা দ্রæত ছুটে এসে খুশবুকে উদ্ধার করে প্রথমে পাশের পিপিডি ট্রাস্ট হাসপাতাল ও পরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, ওই ছাত্রী হোটেলের ছাদ থেকে পড়ে গেলে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে ওই শিক্ষার্থী একাই পড়ে গিয়েছে নাকি তা কেউ বলতে পারেনি।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান, নিহত খুশবু মঞ্জুর যেহেতু বিদেশী নাগরিক এবং তার মৃত্যুটি একটি অপমৃত্যু তাই আমরা বুধবার বিকেলে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি। ময়নাতদন্ত শেষে নিহতের ভাইয়ের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর