বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। 

শাহজাদপুরে আ’লীগ নেতা রাজীব শেখের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ২৩৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

শাহজাদপুর পৌর এলাকার ২নং ওয়ার্ড রূপপুরবাসীর উদ্যোগে শাহজাদপুর উপজেলা আ’লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখের মুক্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার (১৩ আগষ্ট) বেলা ১০ টায় পৌর এলাকার আফজালের মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধন শেষে সংক্ষিপ্ত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি নুরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রহমান, কৃষকলীগ সদস্য আব্দুল ব্যাপারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসলাম আলী, সাবেক এজিএস আব্দুস সোবহান, মাসুদ রানা প্রমুখ।

বক্তব্যে বক্তারা বলেন, বিএনপির দায়ের করা মিথ্যা ও হয়রানীমূলক মামলায় বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর উপজেলা আ’লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখ প্রায় ১ মাস ধরে কারাবন্দী রয়েছেন। অনতিবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাকে মুক্ত করা হবে।

প্রায় পৌণে ১ ঘন্টার এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শতাধিক এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধন ও পথসভা শেষে সেখানেই বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর