শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

শাহজাদপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী মৎস্যজীবি লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ২৮৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা সুইচগেটের সামনে আয়োজিত আলোচনা সভায় সেলিম মন্ডলের সভাপতিত্বে এবং পি এম পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক নান্নু মিয়া, যুগ্ম আহবায়ক আলামিন ব্যাপাড়ী, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মণিরুল গনি চৌধুরী শুভ্র, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাহার হাসান ফারুক, জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি আলী আহমেদ টুংকু, সাধারণ সম্পাদক টি এম মইনুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এস.এম হাবিব এছান প্রমূখ।
আলোচনা সভা শেষে ঘাতকদের বুলেটের আঘাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর