রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা

শাহজাদপুরে ধানক্ষেত হতে অচেনা ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া চড়াচিথুলিয়া থেকে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারনা অজ্ঞাত ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৩রা অক্টোবর) বিকেল চারটায় উপজেলার পোতাজিয়া ইউনিয়নের  চড়াচিথুলিয়া গ্রামের মন্ডলপাড়ায় হাকিম মন্ডলের ধানক্ষেতে আনুমানিক ৩৫ বছর বয়সী  অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম মৃধা এবং পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন ও উপপরিদর্শক আব্দুল বাকী সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মরদেহটি অর্ধগলিত হওয়ায় এবং তার মুখ মন্ডল পোকায় খেয়ে ফেলার কারণে তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তার জিহ্বায় কামড় দেয়া এবং গলায় কিছু একটা পেচানো রয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।”

তিনি আরো জানান, “লাশের ময়নাতদন্তের পর আইনানুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর