শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বেকার মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  কাজিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মারপিটের শিকার কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৬ জনকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা। উল্লাপাড়ায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি-জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন পাঁচ ওয়াক্ত নামাজ দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স।

শাহজাদপুরে শিশু সালামকে অপহরণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদন্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৬২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রায়পুরা গ্রামের শিশু সালাম আলীকে আপহরণের পর হত্যার ঘটনায় ২৮ বছর বয়সী আমির চাঁন নামে এক যুবককে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। সিরাজগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান এতথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী আমির চাঁন শাহজাদপুর উপজেলার রায়পুর গ্রামের মোকছেদ আলীর ছেলে।

মামলার অভিযোগ পত্রে জানা যায়, ২০১৮ সালের ২ আগষ্ট বিকেলে শাহজাদপুরের রায়পুর গ্রামের আকছেদ আলীর বাড়ির উঠানে আমির চাঁনসহ শিশু মুসা, সুমাইয়া, ইয়াসিন ও ভুক্তভোগী সালাম আলী ফুটবল খেলছিল। খেলার পর প্রতিবেশি আমির চাঁন শিশু সালামকে কৌশলে তার নিজের বাড়িতে নিয়ে আটকে রাখে।

পরে শিশুটির পরিবারের কাছে প্রথমে দশ লাখ পরে পর্যায়ক্রমে তিন লাখ ও দেড়লাখ টাকা মুক্তিপণ দাবি করে বিভিন্ন জায়গায় চিরকুট ও চিঠি ফেলে রাখে। এ দিকে শিশুটির মা-বাবাসহ বাড়ির লোকজন সালাম আলীর সন্ধ্যান না পেয়ে ২০১৮ সালের ১১ আগষ্ট শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। ওই দিন পুলিশ আমির চাঁনকে গ্রেফতার করলে তিনি ঘটনার কথা স্বীকার করেন এবং তার দেওয়া তথ্য অনুযায়ী আব্দুল লতিফ ও জাকিরুলের বাড়ির কুয়া থেকে সালাম আলীর লাশ উদ্ধার করা হয়। আসামি আমির চাঁন ঘটনার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য ১১ জনের স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। স্বাক্ষ্য প্রমাণ শেষে আমির চাঁনকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালতের বিচারক মৃত্যুদন্ডের আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর