মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কোনাবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার। সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক।

শাহজাদপুরে সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির মানব বন্ধন

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ২৮০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাব-রেজিষ্ট্রি অফিসকে অস্থিতিশীল করার লক্ষ্যে ষড়যন্ত্রের প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এ মানব বন্ধন করা হয়।

রবিবার (২৫সেপ্টেম্বর) বেলা ১১ টায় সাবরেজিষ্ট্রি অফিসের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা সাব-রেজিষ্ট্রি দলিল লেখক সমিতি আয়োজিত মানব বন্ধনে উপস্থিত ছিলেন, দলিল লেখক সমিতির সভাপতি মো. আব্দুর রশিদ, সাধারন সম্পাদক আজিজুল হক শিমুল সহ সমিতির সকল সদস্যবৃন্দ। জানা যায়, ইতোমধ্যেই সাব-রেজিস্টারের কার্যালয়ে অবৈধভাবে চাঁদাবাজির অভিযোগের প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন অধিদপ্তর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জেলা রেজিস্ট্রারকে।

গত ৬ সেপ্টেম্বর নিবন্ধন অধিদপ্তরের মহা পরিদর্শক শহীদুল আলম ঝিনুকের স্বাক্ষরিত ১০.০৫.০০০০.০০৫.২২-২৫০(৬১) স্মারকে এ নির্দেশনা দেয়া হয়েছে। তার প্রক্ষিতে গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে অবৈধ ভাবে দাতা-গ্রহীতাকে জিম্মি করে নির্দিষ্ট হারে চাঁদা আদায়ের প্রতিবাদে ভূক্তভোগিরা একটি মানববন্ধন করে। তার প্রতিবাদেই দলিল লেখক সমিতি রোববার এ মানব বন্ধন করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর