রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার। 

শাহজাদপুরে  স্কুল  ছাত্রীর আত্মহত্যা

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৩৯৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাবা-মায়ের উপর অভিমান করে ৫ম শ্রেনীর ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানা যায়, রবিবার (১১ সেপটেম্বর) সকাল ৯টার সময় শাহজাদপুর পৌর এলাকার আইকবাড়ি পাড়কোলা গ্রামের মো. আফান প্রামানিকের ৫ম শ্রেনীতে পড়ুয়া কন্যা মোছা. জাহানারা খাতুন (১১) নীজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। নিহতের মাতা সোনেকা খাতুন বলেন, সকালে মাদ্রাসায় পড়তে যাওয়ার জন্য বললে জাহানারা যেতে না চাইলে এক পর্যায়ে তাকে মারধোর করা হয়। ধারনা করা হচ্ছে সে কারনেই এ ঘটনাটি ঘটিয়েছে। নিহত জাহানারা আইকবাড়ি পাড়কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীতে পড়তো। এ ঘটনার খবর পেয়ে শাহজাদপুর থানার (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম ও ওসি (অপারেশন) আব্দুল মজিদ ঘটনা স্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ওসি (অপারেশন) আব্দুল মজিদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কেন আত্মহত্যা করেছে এর সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। আমরা ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছি। ময়না তদন্তের রিপোর্ট পেলে সঠিক তথ্য পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর