শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন।

শাহজাদপুর আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় করলেন চয়ন ইসলাম

রিপোর্টারের নাম : / ২০৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

নুপুর কুমার রায়,শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ শাহজাদপুর আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডায়া ও বেড়াকুচাটিয়া গ্রামবাসীর উদ্যেগে ডায়া বাজারে আওয়ামী লীগকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষে আ.লীগের নেতৃবৃন্দ ও ইউনিয়ন সর্বস্তরের জনসাধারণের সাথে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মতবিনিময় করেন সাবেক এমপি ও শাহজদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম।

বুধবার(১৩ সেপ্টেম্বর) বিকেলে হাবিবুল্লাহনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি মাজেদ আলীর সভাপতিত্বে হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি চয়ন ইসলাম আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, অনেক চড়াই-উৎরাই পার করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আবার হাল ধরেছে সোনার বাংলার। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একদম নিচ থেকে টেনে উপরে তোলার চেষ্টা করছে। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার সেই স্বপ্ন বস্তবায়নে আমার নেত্রী সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। আজকে যে আপনারা দেশের উন্নয়ন দেখছেন তা স্বাধীনতার পর অন্য কোন সরকার করেছে বলে আমার মনে হয় না।

তিনি আরও বলেন, নেত্রীর উন্নয়নের ধারাবাহিকতা ঠেকাতে কিছু স্বার্থ নেশী মহল কু-ষড়যন্ত্রে ব্যাস্ত কিন্তু তাদের কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। এই সরকারের অধিনেই নির্বাচন হবে এবং তাদের এই সরকারের অধিনেই নির্বাচন করতে হবে বলেও তিনি বলেন।

এই মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ উক্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা-কর্মী ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

মতবিনিময় অনুষ্ঠান শেষে সাবেক এমপি ও শাহজদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম ডায়া বাজারে ঘুরে ঘুরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর