শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

শাহজাদপুর থানার নবাগত ওসিকে সংবর্ধনা

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ২৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

শাহজাদপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম মৃধাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখা।

শুক্রবার (১২ আগষ্ট) রাতে শাহজাদপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম মৃধার কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক, সংগ্রামী সাধারন সম্পাদক মানিক সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসুদেব দত্তসহ পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় পৌর পূজা উদযাপন পরিষদের সংগ্রামী সাধারন সম্পাদক মানিক সরকার আগামী ১৯ আগষ্ট মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি’র শুভ জন্মাষ্টমী উৎসব যথাযথ ধর্মীয় মর্যাদায় ব্যাপক উৎসবমূখর পরিবেশে পালনে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন থানার নবাগত অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম মৃধা।

এ সময় অন্যান্যের মধ্যে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ, এসআই কাঞ্চন পোদ্দার, এসআই ফারুক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার সহ-সভাপতি তুষার কান্তি সাহা, অসীম কুমার ভট্টাচার্য, যুগ্ম-সাধারন সম্পাদক কৃষ্ণ সূত্রধর, সাংগঠনিক সম্পাদক দীপক মুখার্জী, সহ-কোষাধক্ষ্য মানিক কুমার দেব, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক সুব্রত মুখার্জী লিখন, প্রচার সম্পাদক ভরত সাহা, দফতর সম্পাদক অসীম কুমার রায়, ফটিক সূত্রধর, চন্দন রায়, পূজা সম্পাদক দিলীপ গোস্বামী (জুয়ান), কার্যকরী সদস্য জয় বাবু প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর