রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

শিল্পকলা পদক পাচ্ছেন ২০ গুণী ব্যক্তি

রিপোর্টারের নাম : / ২০৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

 

নাটক, সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রকর্মসহ শিল্পের সকল শাখায় বিশেষ অবদান রাখায় এবার ২০১৯ ও ২০২০ সালের ‘শিল্পকলা পদক’ পাচ্ছেন ২০ গুণী ব্যক্তিত্ব। আগামী ২২ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ পদক বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকতে সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ শিল্পকলা পদক ২০১৯ ও ২০২০-এর বিষয়ে জাতীয় নাট্যশালা সেমিনারকক্ষে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, করোনা মহামারির কারণে ‘শিল্পকলা পদক’-এর অনুষ্ঠান স্থগিত থাকায় এ বছর ২০১৯ ও ২০২০ দুই বছরের পদক একসাথে প্রদান করা হবে। ২০১৯ সালে ১০ জন ও ২০২০ সালে ১০ জনসহ মোট ২০ জনকে এ পদক প্রদান করা হবে। পদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। স্বাগত বক্তৃতা করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি।

একাডেমি সূত্র জানায়, দেশের শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য গুণীজনদের অবদানকে সম্মান ও স্বীকৃতি জানাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৩ সাল থেকে শিল্পকলা পদক প্রদান করা হয়। নীতিমালা অনুযায়ী ১৬ সদস্যের কমিটি প্রতিবছর পদকের জন্য গুণীজন নির্বাচন করে থাকে।

পদক প্রদানের জন্য তালিকাভুক্ত ক্ষেত্র ১২ টি : কণ্ঠসংগীত, যন্ত্রসংগীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা, আবৃত্তি, ফটোগ্রাফি, যাত্রাশিল্প, চলচ্চিত্র ও লোকসংস্কৃতি, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন/সংগঠক এবং সৃজনশীল সাংস্কৃতিক গবেষক। তালিকাভুক্ত ক্ষেত্র হতে নির্বাচিত ১০টি ক্ষেত্রে প্রতিবছর ‘শিল্পকলা পদক’ প্রদান করা হয়। মনোনীত ব্যক্তি/ব্যক্তির প্রত্যেককে একটি করে স্বর্ণপদক, সনদপত্র এবং নগদ এক লাখ টাকার চেক দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর