বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

শিশুদের জন্য এলো ফাইজারের ‘বিশেষ’ টিকা

রিপোর্টারের নাম : / ২৩৩ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩১ জুলাই, ২০২২

করোনা সংক্রমণ প্রতিরোধে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছেছে। কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় বাংলাদেশ এ টিকা পেয়েছে। শনিবার (৩০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিশুদের ফাইজারের টিকা দেওয়া হবে। তাদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের কিছু টিকা আজকেই এসে পৌঁছেছে। আমরা খুব শিগগিরই পরিকল্পনা করে স্কুলভিত্তিক এ টিকা দেওয়া শুরু করব। শামসুল হক বলেন, স্কুলে দেওয়ার পর আমরা কমিউনিটিতে যেসব শিশু আছে, স্কুলে আসে না; তাদের জন্য ক্যাম্পেইন করে টিকা দেব।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহের যেকোনো দিন শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে ১২ কোটি ৯৬ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১২ কোটি লাখ ৪ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ৯৪ লাখের বেশি মানুষকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর