বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

শিয়ালকোলে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস  এবং ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৩৪১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জের সদর উপজেলার ৪ নং  শিয়ালকোল ইউনিয়নে ৩১ তম  আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং এবং ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে ।

এবারের  প্রতিপাদ্য বিষয় ছিলো -“অর্ন্তরভূক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমূখী পদক্ষেপ” প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মানে উদ্ভাবনের ভূমিকা”।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজারে,  এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও আলোর প্রদীপ এবং সফল প্রতিবন্ধী অধিকার সংস্থার আয়োজনে   উক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন এবং ৪ নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সেলিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,  জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেম, সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার শেখ ফরিদ আহমেদ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন,  আলোর প্রদীপ প্রতিবন্ধী অধিকার সংস্থা শিয়ালকোল সিরাজগঞ্জের  সভাপতি মোঃ আলামিন সেখ।
স্বাগত বক্তব্যে রাখেন সফল প্রতিবন্ধী অধিকার সংস্থা, সিরাজগঞ্জের সভাপতি মোছাঃ সম্পা খাতুন,  নাজমুল হোসাইন ।

এসময়ে শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সদস্য সানোয়ার হোসেন,  রুহুল আমীন সজল, আব্দুল মোন্নাফ, লিটন হোসেন, আব্দুস ছালাম, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য রেহানা পারভীন হেনা, তারা বানু, ফরিদা পারভীন সহ ইউনিয়ন আঃলীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, সুধিজন, গুনীজন, শিয়াকোল বাজার কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবি মানুষেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর