রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে ওয়ান শুটারগান,ধারালো অস্ত্র উদ্ধার জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কাজিপুরে বেকার মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  কাজিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মারপিটের শিকার কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৬ জনকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা। উল্লাপাড়ায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি-জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন পাঁচ ওয়াক্ত নামাজ দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা

শিয়ালকোলে বীরমুক্তিযোদ্ধা মরহুম দলিলুর রহমান দুলাল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে’র তৃতীয় খেলা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৩৭৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২ নভেম্বর, ২০২২

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে বীরমুক্তিযোদ্ধা মরহুম দলিলুর রহমান দুলাল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ নভেম্বর ) বিকেলে শিয়ালকোল উত্তর সারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায়- এ আর ট্রেডিং কর্পোরেশন, শালদার ৩-২ গোলে আন্তঃকুড়া ফুটবল একাদশকে পরাজিত করে কোয়াটার ফাইনালে উন্নীত হয়েছে। গোল প্রতিগোলের খেলায় উভয় দল চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি) হুমায়ূন কবীর ।এ খেলার সভাপতিত্ব করেন, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ সেলিম । বীর মুক্তিযোদ্ধা মরহুম দলিলুর রহমান দুলাল স্মৃতি গোল্ড কাপ ফুটবল টূর্ণামেন্ট কমিটির সাধারণত সম্পাদক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আমিনুর ইসলাম। খেলায় ধারাবিবরণী করেন মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

উক্ত অনুষ্ঠিত খেলায় ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধারা, আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সুধীজন, গুনীজনরা, ফুটবল প্রেমিকেরা সহ কয়েক হাজার দর্শক উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন। জানা যায় যে, নক আউট পর্বের খেলায় মোট ১৬ টি দল অংশ গ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর