শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার।

শিয়ালকোল ইউনিয়নের প্রতিবন্ধীদের মাঝে ভাতা বই বিতরণ 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৯৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

সিরাজগঞ্জ সদর উপজেলা ৪ নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের -২০২২-২৩ অর্থবছরের সমাজসেবা অধিদপ্তরের  সামাজিক বেষ্টনী কর্মসূচির আওতায় ইউনিয়নের ১৭৩ জন  প্রতিবন্ধীদের মাঝে ভাতা বই বিতরণ করা হয়েছে।

সিরাজগঞ্জ  সদর উপজেলা সমাজসেবা কার্যালয় ও শিয়ালকোল ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায়

বৃহস্পতিবার( ৪ মে) সকাল ১১ টায় শিয়ালকোল ইউনিয়ন পরিষদ মাঠে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

তিনি তার বক্তব্যে বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধি শালী দেশ গড়তে গরীব, দুখী ও অসহায় মানুষের ভাগ্যের পরিবর্তন করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনিই বিভিন্ন ধরনের ভাতা চালু করছেন। যা অতীতে কোন সরকার করেনি। বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতাকালে তারা করছে লুটপাট আর চুরি দেশের মানুষের জন্য  তারা উন্নয়ন করনি। তারা আন্দোলনের নাম জ্বালাও পোড়াও আর হত্যার রাজনীতি করে মানুষ মেরেছে । তাই এদেশের জনগণ তাদের পরিহার করছে।  উন্নয়ন ধারাবাহিকতা রক্ষার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আবারো জননেত্রী  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৪র্থ বারের মত প্রধানমন্ত্রী করবেন বলে আশা করছি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,  শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সেলিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল হাকিম,  সিরাজগঞ্জ  পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য মোঃ একরামুল হক , সদর উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার মোঃ শামছুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আহসান হাবীব খোকা, শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম আজম তালুকদার বাবলু, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন তালুকদার, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আলামিন সেখ, ইউপি সদস্য এস.এম. রুহুল আমিন সজল, বীরমুক্তিযোদ্ধা মোঃ  আব্দুল কুদ্দুস প্রমুখ। প্রতিবন্ধীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন,  আলোর প্রদীপ প্রতিবন্ধী সংস্থার সভাপতি প্রতিবন্ধী  মোঃ আলামিন সেখ।

এসময়ে অনুষ্ঠানে সদর উপজেলা  সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ জাহিদ কামাল, ইউনিয়ন সমাজকর্মী মোঃ আব্দুল বাতেন, শিয়ালকোল ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা হাবেজ আলী   মাষ্টার, আমির হোসেন মাষ্টার, আব্দুল মজিদ, সুজাব আলী সহ শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ইউপি  সচিব ওমর ফারুক তালুকদার, হিসাব সহকারী মোঃ ইনামুল হক, ইউপি সদস্য  মোঃ আব্দুস ছালাম শেখ, আব্দুল মুন্নাফ খন্দকার, মোঃ মুক্তার হোসেন, মোঃ হযরত আলী,আশরাফুল ইসলাম, ছানোয়ার হোসেন, আরিফুল ইসলাম লিটন, মোঃ মাসুদুর রহমান, মোছাঃ রেহানা খাতুন, মোছাঃ ফরিদা খাতুন, মোছাঃ তারা বানু বেগম সহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা এবং সুবিধা ভোগী প্রতিবন্ধী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর