রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

শিয়ালকোল ইউপিতে- বঙ্গমাতার ৯২ তম জন্মবার্ষিকী পালিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: / ৫৩৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৮ আগস্ট, ২০২২

সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের আয়োজনে- বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে -সোমবার সকালে ইউনিয়ন পরিষদের – শিয়ালকোল ইউনিয়ন আঃলীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু’র সভাপতিত্বে – বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান করা হয়েছে ।

এতে ৪ নং শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন তালুকদারের সঞ্চালনায়

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুর ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন এবং বঙ্গমাতার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা। বঙ্গবন্ধু’র সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেবল শুধু সহধর্মিণী ছিলেন না, ছিলেন সহযোদ্ধা, নীরব রাজনৈতিক সহযোদ্ধা। যুগের পরযুগ বঙ্গবন্ধু’র পাশে থেকে মানবকল্যাণ ও রাজনীতির যে শিক্ষা তিনি লাভ করেছেন তাতে তিনি একজন বিদুষী ও প্রজ্ঞাবান নারীতে রূপান্তরিত হয়েছিলেন। বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরান প্রেরণার উৎস হয়েছিলেন বেগম মুজিব।

উক্ত অনুষ্ঠানে, শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ আবু হাসেম, শিয়ালকোল ইউপি’র প্যানেল চেয়ারম্যান মোঃ সানোয়ার হোসেন, ইউপি সদস্য হেনা বেগম, মোঃ লিটন হোসেন, তারা বানু, ফরিদা বেগম, মোঃ আঃ মোন্নাফ, মাসুদ রানা, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ রজব আলী উদ্যোক্তা মোঃ ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন ।
এ সময় শিয়ালকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা ও ইউপি সচিব ওমর ফারুক অফিসিয়াল জরুরি কাজে রাজধানী ঢাকায় অবস্থান করার কারণে তারা দু’জন ভার্চুয়ালীতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর