মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

শেখ রাসেলের জন্মদিনে কাজিপুরে নানা আয়োজন

গোলাম কিবরিয়া খান কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ৩০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করে কাজিপুর উপজেলা পরিষদ।

মঙ্গলবার ১৮ অক্টোবর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলাউদ্দিন, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার চিত্রা রাণী সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান। চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল প্রমূখ।

দিবসটিতে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্্যলি , কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, ইউএনও অফিসসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা/সেমিনার আয়োজন। এছাড়াও স্কুল কলেজের বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিপাদ্য নির্ভর উপস্থিত বক্তৃতা/আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনে ৩ টি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠত্ব পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর