বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় মুগ্ধ সিঙ্গাপুর

রিপোর্টারের নাম : / ৩২০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন-অগ্রযাত্রায় মুগ্ধ সিঙ্গাপুর। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকালে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ভবন ইস্তানায় সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমাহ্‌ ইয়াকুবের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সৌজন্য সাক্ষাতকালে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি একথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

সাক্ষাতকালে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি মায়ানমারের বাস্তুচ্যূত দশ লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয়দানের জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাস্তুচ্যূত রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মায়ানমারে ফিরিয়ে নিতে মায়ানমার সরকারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং সিঙ্গাপুর সরকারের সহযোগিতা কামনা করেন।

এছাড়া সেক্টোরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভূক্তির প্রস্তাবটি আসিয়ান-এর শীর্ষ পর্যায়ের সভায় উপস্থাপনসহ ইতিবাচকভাবে বিবেচনার জন্যে তিনি সিঙ্গাপুর সরকারের প্রতি অনুরোধ জানান। উভয় ক্ষেত্রেই সিঙ্গাপুর সরকারের সম্ভাব্য সকল সহযোগিতার বিষয়ে রাষ্ট্রপতি হালিমাহ্‌ ইয়াকুব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেন।

বাংলাদেশ-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে বন্ধুপ্রতীম দু’দেশের সহযোগিতা ও যোগাযোগ আরো নিবিঢ় হবে বলে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। দু’দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ আরো বৃদ্ধির লক্ষ্যে দ্রুততম সময়ে একটি দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement) চূড়ান্তকরণ ও স্বাক্ষর, সিঙ্গাপুরে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ, প্রবাসী শ্রমজীবীদের স্বার্থসংরক্ষণ, কৃষি, শিল্প, শিক্ষা, চিকিৎসা, জ্বালানী ও আইসিটিসহ বিভিন্ন খাতে প্রশিক্ষণের সুযোগ ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ড. মোমেন বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে ড. মোমেন সিঙ্গাপুরের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য তাঁকে আমন্ত্রণ জানান। উল্লেখ্য, সিঙ্গাপুর সরকারের আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তিন দিনের সরকারি সফরে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর