বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

শোকাবহ আগস্ট : বাংলা একাডেমির ১০ দিনব্যাপী গ্রন্থালোচনা শুরু

রিপোর্টারের নাম : / ২০০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস স্মরণে ১০দিন ব্যাপী গ্রন্থালোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি। গতকাল সোমবার বেলা ১১টায় একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ড. মযহারুল ইসলাম রচিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ শীর্ষক গ্রন্থ আলোচনার মধ্যদিয়ে এই গ্রন্থালোচনা শুরু হয়। এসময় গ্রন্থটির আলোচনা করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্রকার নাসিরুদ্দিন ইউসুফ।

বাংলা একাডেমির পরিচালক নূরুন্নাহার খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্যে বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, বাংলা একাডেমি ১০ দিন ধরে যে বইগুলোর আলোচনা করবে সে আলোচনাগুলো শুনলে বই সম্পর্কে জানার পাশাপাশি বঙ্গবন্ধু সম্পর্কে ধারণা বড় করা সম্ভব হবে। বঙ্গবন্ধুকে স্মরণে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্বকে ধারণ করে আমরা নিজেদের ও পরবর্তী প্রজন্মকে তৈরি করব। সভাপতির বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা বলেন, বাংলা একাডেমি ও সরকারের সরাসরি প্রণোদনায় আজ থেকে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, জাতীয়তা সংক্রান্ত আলোচনার মূল কেন্দ্রে উঠে এসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির গণসত্তাকে জাতিসত্তায় রূপান্তরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক অভিযাত্রাকে মযহারুল ইসলাম বঙ্গবন্ধুর জীবদ্দশাতেই লিপিবদ্ধ করে গেছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি, বাংলা একাডেমির সচিব এ.এইচ.এম. লোকমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর