শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত জান্নাত আরা হেনরী

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর -কামারখন্দ) আসনে ড. জান্নাত আরা তালুকদার হেনরী  আওয়ামী লীগের মনোনয়ন নৌকা প্রতিক পেয়ে ঢাকা হতে সিরাজগঞ্জ আগমনকালে – পথে পথে অভিনন্দন ও আর ফুলে ফুলে সিক্ত হলেন তিনি।

মঙ্গলবার  ( ২৮ নভেম্বর) বেলা ১২ টার দিকে  সড়ক পথে ঢাকা থেকে সিরাজগঞ্জ আসার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোল চত্ত্বর  এলাকায় জেলা আওয়ামীলীগ ও তার বিভিন্ন  অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা  তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে কার ও মোটর সাইকেল শোভাযাত্রা করে তাকে আনন্দ উল্লাসের মাধ্যমে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ” জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা   ,  উন্নয়নের মার্কা নৌকা মার্কা, হেনরী আপার মার্কা নৌকা মার্কা, ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন – বিভিন্ন শ্লোগানে মুখরিত করে গার্ড অব অনার প্রদর্শন করে – ডাকঢোল, বাশি বাজিয়ে  উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে গাড়িবহর নিয়ে সিরাজগঞ্জে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিরাজগঞ্জ  জেলা আওয়ামীলীগ কার্যালয়ে  গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও জাতীয় চার নেতাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয়।

এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি  বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ কে. এম. হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার,  সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য,  সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইসহাক আলী তালুকদার,  অ্যাডঃ বিমল কুমার , বারী শেখ সহ জেলা আওয়ামী লীগের সকল নেতা ও কর্মীদের  পক্ষ থেকে  শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
পরে  ড. জান্নাত আরা  তালুকদার হেনরী নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলকে নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে  বিজয়ী করার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

এসময়ে জেলা আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর