বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের তিনে তিন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ ছন্দে আছে বাংলাদেশ দল। টানা দুই জয়ে সেমিফাইনাল একপ্রকার নিশ্চিত করেই রেখেছিল তারা। / ৪৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : এবার শ্রীলঙ্কাকে হারিয়ে টানা তিন জয়ের দেখা পেল জুনিয়র টাইগাররা। সেমি-ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ ‘বি’-এ নিজেদের শেষ ম্যাচে আজ দুবাইয়ে লঙ্কানদের ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ফিল্ডিংয়ে নেমে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৯৯ রানেই আটকে ফেলেন বাংলাদেশের বোলাররা। এরপর ৪ উইকেট হারালেও ওপেনার আশিকুর রহমান শিবলির দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।

গ্রুপ পর্বে দলের প্রথম দুই ম্যাচেই ফিফটির দেখা পেয়েছিলেন শিবলি। আজ লক্ষ্য তাড়ার শুরুতেই ওপেনিং সঙ্গী জিশান ইসলাম (০) বিদায় নিলে হাল ধরেন তিনি। এরপর যথাক্রমে মোহাম্মদ রিজওয়ান (৩২), আরিফুল ইসলাম (১৮) এবং আহরার আমিন (২৩) এর সঙ্গে জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন শিবলি। তার ব্যাট থেকে আসে ১৩০ বলে অপরাজিত ১১৬ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। ইনিংসটি তিনি ১১টি চার ও ২ ছক্কায় সাজিয়েছেন।

এর আগে ওয়াসি সিদ্দিক, মাহফুজুর রহমান রাব্বি ও মারুফ মৃধারা নিয়ন্ত্রিত বোলিংয়ে অল্প রানে আটকে ফেলেন শ্রীলঙ্কার যুবাদের। ৩ উইকেট নেন ওয়াসি সিদ্দিক এবং মাহফুজুর ও মারুফ নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন রোহানাত দৌলা বর্ষণ এবং শেখ পারভেজ জীবন।

এ জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সেমিতে খেলবে বাংলাদেশ। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাত। আর গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে শ্রীলঙ্কা ও জাপান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর