বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

সংঘর্ষে আহতদের সুচিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

রিপোর্টারের নাম : / ২৭১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নিউ মার্কেট ও ঢাকা কলেজ এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী মোশাররফ হোসেনের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আহত ছাত্র মোশাররফকে দেখতে মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে নয়টায় স্কয়ার হাসপাতালে যান শিক্ষামন্ত্রী। এ সময় মোশাররফের সুচিকিৎসার আশ্বাস দেন তিনি। তিনি মোশাররফের পরিবারের সঙ্গে কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এ ঘটনায় আহত সব শিক্ষার্থী এবং অন্যদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে জানিয়ে তিনি শিক্ষার্থীদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেন।

ছোটখাটো কোনও ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ অরাজকতা তৈরির অপচেষ্টা চালায় মন্তব্য করেন শিক্ষামন্ত্রী বলেন, আমি মনে করি এখানেও সে ধরনের ইন্ধন আছে। সেগুলো খুঁজে বের করা দরকার। ভালো করে তদন্ত হওয়া দরকার।

তিনি বলেন, যে দোকানকে কেন্দ্র এই সংঘর্ষের সূত্রপাত সেই দোকানগুলোর মালিকদের রাজনৈতিক পরিচয় নিয়েও নানা প্রশ্ন উঠছে। কাজেই আমাদের সবকিছুই দেখা দরকার আছে। আশা করছি সুষ্ঠু তদন্ত হবে । যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পরে মন্ত্রী স্কয়ার হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যালে আহতদের দেখতে যান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর