বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

সড়ক দুর্ঘটনায় ৩ কলেজ শিক্ষার্থী নিহত 

রিপোর্টারের নাম : / ৩৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৬ মার্চ, ২০২৩

সিরাজগঞ্জের তাড়াশে অজ্ঞাত গাড়ির চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ছাত্র ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলঘাগড়াখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২), নাটোর সিটি কলেজের ছাত্র ও রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন হোসেন (২১) ও অপর একজন সিয়াম আহমেদ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল কবীর জানান, সকালে একটা মোটরসাইকেলে করে তিনজন সিরাজগঞ্জ থেকে নাটোরের দিকে যাচ্ছিল। তারা মানান নগর সমবায় তেল পাম্প এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। তবে চাপা দেওয়া গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি। দ্রুতই শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর