শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

সরকারি হাসপাতালগুলোতে শুরু হচ্ছে ‘বাৎসরিক চেকআপ’

রিপোর্টারের নাম : / ৩০০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

সরকারি হাসপাতালগুলোতে নির্দিষ্ট পরিমাণ ‘ফি’ দিয়ে বাৎসরিক চেকআপ সিস্টেম চালু হতে যাচ্ছে। দেশের প্রতিটি মানুষ এই সেবা নিতে পারবেন। নতুন বছরের (২০২৩ সাল) শুরু থেকে পুরোদমে সারাদেশের হাসপাতালগুলোতে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সদর হাসপাতালে শিশুদের স্পেশাল কেয়ার ইউনিট স্ক্যানু উদ্বোধন শেষে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামীতে আমরা নতুন একটি প্রকল্প শুরু করতে যাচ্ছি। দেশের সব হাসপাতালে জনগণকে বাৎসরিক চেকআপ করাব। এতে করে অনেক লোকের আর্লি ডায়াগনোসিস হবে। মানুষ অসুস্থ হলে যদি রোগ সম্পর্কে সঙ্গে সঙ্গেই জানতে পারে, তাহলে দ্রুত চিকিৎসার আওতায় আসতে পারবে। এক্ষেত্রে রোগী পুরোপুরি সুস্থ হওয়ারও সুযোগ থাকে। এমনকি এটি শুরু করতে পারলে রোগীদের বিদেশমুখীতাও কমে আসবে।

তিনি বলেন, বাৎসরিক চেকআপ সবার জন্যই উন্মুক্ত থাকবে। তবে এই সেবার বিনিময়ে একটা চার্জ আমরা ধরব। এটি প্যাকেজ সিস্টেম হবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দেব। কারণ ইউনিভার্সেল হেলথ কাভারেজে আসতে হলে এটা আমাদের লাগবে।

জাহিদ মালেক বলেন, আমরা হয়তো আগামী এক/দুই মাসের মধ্যেই কাজ শুরু করব। বাস্তবায়ন পর্যায়ে যেতে হয়তো তিন মাস তো লাগবে। তবে আগামী বছরের শুরুতে আমরা পুরোপুরিভাবে চালু করতে পারব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর