বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

সলঙ্গায় আওয়ামীলীগের নেতার বিরুদ্ধে বিএনপির কর্মীর জমি দখলের অভিযোগ

রিপোর্টারের নাম : / ২৪৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপি’র কর্মী’র জমি দখল করে নিয়েছে আওয়ামীলীগের নেতা। ঘটনাটি ঘটেছে থানার আমশড়া গ্রামে। এ ব্যাপারে সলঙ্গা থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায়,সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের আমশাড়া গ্রামের ছাইদুল ইসলামের ছেলে বিএনপি’র কর্মী আরিফুল ইসলাম চাকুরীর সুবাদে রাজশাহীতে বসবাস করেন। এমতাবস্থায় তার জমিজমা স্থানীয়দের মাঝে লীজ অথবা বর্গা প্রদান করে ভোগ দখলে থাকা অবস্থায় ইউনিয়ন কৃষকলীগের ভূমি বিষয়ক সম্পাদক আঃ মান্নান ২৩ শতক জমি জোরপূর্বক গায়ের জোরে দখলে নেয়।

ইতি পূর্বে আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে আঃ মান্নান আরিফুল ইসলামের পুকুর পাড়ের দের লাখ মূল্যের ৩০ থেকে ৩৫ টি গাছ জোর পূর্বক কর্তন করে নিয়েছে।

এ ছাড়া বর্তমানেও প্রায় ২ বিঘার মত জমি দখল করে রেখেছে। বিষয়টি নিয়ে আওয়ামীলীগ সরকার আমলেও একাধিক শালিস বৈঠক বসলেও আঃ মান্নান শালিস অমান্য করে শালিস কারক দের পাত্তা দেয়নি।

ধুবিল ইউনিয়ন কৃষকলীগের ভূমি বিষয়ক সম্পাদক আঃ মান্নান বলেন, অভিযোগকারী আরিফুল আমার মামাতো ভাই হয়।২৩ শতক নানার সম্পত্তি আমার মা’কে খেতে দিয়েছে। উক্ত জমির বিষয়ে কোর্টে বাটোয়ারা মামলাও রয়েছে। এর আগে গ্রামে ও থানায় একাধিক শালিসি বৈঠক হয়েছে কিন্তু সমাধান হয় নাই।

থানার সাধারন ডায়েরীর বিষয়টি সলঙ্গা থানার এএসআই মুনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর