মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সলঙ্গায় আওয়ামীলীগ ও ছাত্রলীগসহ তিন জন আটক

রিপোর্টারের নাম : / ৫৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হামলা ও থানায় হামলার ঘটনায় আওয়ামীলীগ ও ছাত্রলীগসহ তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (০২ অক্টোবর) বিকেলে ও রাতে সলঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঘুরকা নতুনপাড়া গ্রামের মৃত আব্দুল গনি শেখের ছেলে রফিকুল ইসলাম (৫৫), ঘুড়কা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি ও শ্রীরামেরপাড়া গ্রামের মৃত সোনাভানের ছেলে শাহাদাত হোসেন(৭০) ও সলঙ্গা ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক ও বাসুদেবকোল গ্রামের বাবলু আকন্দের ছেলে আশিক আকন্দ (২০) কে আটক করা হয়েছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রবিউল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা ও থানায় হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে সংশ্লিষ্টতা পেয়ে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৩ জন কে আটক করা হয়েছে। অজ্ঞাতনামা অন্য আসামীদেরকে শনাক্ত এবং আটক জন্য আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি।বৃহস্পতিবার দুপরে আদালতে প্রেরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর