শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সলঙ্গায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোর্টারের নাম : / ২১৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৩ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : নানা কর্মসূচীর মধ্য দিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামী লীগের উদ্যোগে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী পালিত হয়েছে।

রবিবার সকালে থানা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভসুচনা করা হয়।

শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে কেককাটা শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া ও র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে ৫টায় সলঙ্গা সদরের ভূষাল হাটা চত্বরে সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু’র সঞ্চালনায় এক আলোচনা সভা’র আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য গাজী আলহাজ্ব শফিকুল ইসলাম শফি, প্রধান বক্তা হিসেব বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যপাক ডা: আব্দুল আজিজ।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সেলিনা মির্জা মুক্তি, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন শুভন, সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিরো, সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন বাদশা,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, ঘুড়কা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আহসান হাবিব আসলাম,সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর