রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

সলঙ্গায় আরিফ প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

রিপোর্টারের নাম : / ২৪৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের সুতাহাটি বাজারে মনোরম পরিবেশে ২০২০ সালে গড়ে ওঠে আরিফ প্রি-ক্যাডেট স্কুল।

শনিবার (০৪ জানুয়ারি) সকালে স্কুল চত্বরে অত্র বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি মোঃ আব্দুল মালেক শেখ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ সজিব আহমেদ এর সঞ্চালনায় বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ করা হয়।

অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা সানজিতা রানী বলেন, ফলাফল যাই হোক না কেন এটা নিয়ে কারও মন খারাপের কারন নেই। আজ যারা তুলনামূলক ভাবে একটু পিছিয়ে আছো, সামনের দিনে চেষ্টা করলে তোমরাও ভালো করতে পারবে। অভিভাবকগন মনে রাখবেন এই সন্তান আপনার সম্পদ নয়,বরং এরা আপনাদের সম্পত্তি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরহাদ আলী বলেন, আমরা যতটুকু শ্রম দেই আপনারা বাড়ীতে তিন-চার ঘন্টা সন্তান কে সময় দিন দেখবেন বাচ্চারা অনেক ভালো কিছু করবে।

উপদেষ্টা মন্ডলীর সদস্য হামিদুর রহমান বলেন, এই প্রতিষ্ঠান জন্ম লগ্ন থেকেই সাথে আছি। যতদিন বেঁচে থাকবো এই প্রতিষ্ঠানের জন্য নিরলস ভাবে কাজ করে যাবো। আশেপাশে অন্যান্য বিদ্যালয়ের থেকে এখানে শিক্ষার মান যেমন ভালো, তেমনি মাসিক বেতন অনেক কম। পাশাপাশি পরিবেশ সম্মত খেলার মান সহ নানা ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়।

অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক এম আরিফুল ইসলাম বলেন, এলাকার কোমল মতি শিক্ষার্থীরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়টি চিন্তা করেই এই প্রতিষ্ঠান টি এলাকার সকলের সহায়তায় গড়ে তোলা হয়। সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আজকে অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই ছাত্র-ছাত্রীদের রেজাল্ট আশানুরূপ প্রত্যাশিত। তবে শিক্ষক ও শিক্ষিকাদের আরোও পরিশ্রম করতে হবে, যেন ছেলে-মেয়েরা আরও ভালো করতে পারে। কেননা পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।

প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল মালেক শেখ বলেন, আজকে আমি অত্যন্ত আনন্দিত আপনাদের উপস্থিতি দেখে এবং এই বিদ্যালয়ের সভাপতি হিসাবে আমাকে মনোনীত করার কারণে। এই বিদ্যালয়টি আমার নিজ রুম থেকেই যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাতার অক্লান্ত পরিশ্রমের কারনে সকল জায়গায় এর সুনাম ছড়িয়ে পড়েছে। ভালো শিক্ষা ব্যবস্থার কারনে ক্রমেই ছাত্র-ছাত্রী বৃদ্ধি পাচ্ছে। আমি অভিভাবকদের বলবো আপনারা বিদ্যালয়ের আসবেন, যদি কোন সমস্যা থাকে সেগুলো আমাদের জানাবেন আমরা সংশোধন করবো। পাশাপাশি শিক্ষকদের বলবো আপনারা আপনাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন কোন ছাত্র ছাত্রী যেন শিক্ষার আলো থেকে ঝড়ে না পড়ে।

আরো দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য মকুল প্রাং, আব্দুস ছামাদ মন্ডল, আফছার আলী, তাপস চন্দ্র মুন্ডা,শেফালী খাতুন, ম্যানেজিং কমিটির সদস্য, রফিকুল ইসলাম, আব্দুর রউফ, ফজলুল হক, মাহবুবা সুলতানা, সুমিত্রা রানী প্রমূখ।

এসময় আরোও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিমা খাতুন, রাজিয়া পারভীন এবং অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

বক্তব্য শেষে পরিচালক ফলাফল প্রকাশ করা হয়,এতে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পাশাপাশি সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলায়াত করেন তৃতীয় শ্রেণির ছাত্র রোমান। এরপর একই শ্রেণির ছাত্রী সাশ্রীতা দেবীর গিতা পাঠের মধ্যে দিয়ে মুল আলোচনা শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর