সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন

সলঙ্গায় একই দিনে পৃথকস্থানে দুই জনের আত্মহত্যা

রিপোর্টারের নাম : / ৫১১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় একই দিনে পৃথকস্থানে দুইটি স্থানে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ মে) ভোর রাতে ও দুপুরে সলঙ্গা থানার মনোহরপুর গ্রামে ও ঘুড়কা পুরাতনপাড়া গ্রামে এঘটনা ঘটে।

নিহত সিরাজগঞ্জের সলঙ্গা থানার চক মনোহরপুর গ্রামের আবু সাইদ এর ছেলে (অটোভ্যান চালক) আব্দুল করিম,(২৫) ও ঘুড়কা পুরাতনপাড়া গ্রামের ওমর ফারুক এর স্ত্রী সুরাইয়া খাতুন(১৬)।

স্থানীয়রা জানাযায়,রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পরে। সকাল সাড়ে ৫ টার দিকে তার স্ত্রী স্বর্ণ খাতুন ঘুম থেকে উঠে দেখতে পান যে তার স্বামী নিজ শয়ন ঘরে বাঁশের ধর্ণার সাতে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। তার চিৎকার আশেপাশের লোকজন এসে মরদেহ নিচে নামায়। তারা আরো জানান,মৃত আঃ করিম শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিল। তাই মানসিক অসুস্থতার কারণে সবার অগোচরে বাঁশের ধর্ণার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

ওপর দিকে,সলঙ্গা থানার ঘুড়কা পুরাতনপাড়া গ্রামের ওমর ফারুক এর স্ত্রী সুরাইয়া খাতুন(১৬)।

মেয়ের নানা আব্দুর রাজ্জাক জানান, আমার নাতিন মানসিকভাবে অসুস্থতার কারণে সবার অগোচরে বাঁশের ধর্ণার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেছুর রহমান বলেন,ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুটি লাশই উদ্ধার করেছে। মরদেহে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর