শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সলঙ্গায় কবরস্থানের সুরক্ষা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন

কলমের বার্তা / ২৭৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩০ জুন, ২০২৫

সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের উনুখাঁ গ্রামের দীঘির দুই পাড়ের কবরস্থানে সুরক্ষা পাচির নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উদ্বোধন উপলক্ষে উনুখাঁ দীঘির পশ্চিম পাড়ের কবরস্থানের পাশে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জানাযায়, দীর্ঘ দিন যাবৎ এলাকাবাসীর দাবি ছিল কবরস্থানের চারপাশে সুরক্ষা দেওয়াল নির্মাণের। পর বর্তীতে উনুখাঁ,জালশুকা,পাঠানপাড়া তিন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাতব্বরদের উদ্যোগে ও স্থানীয়দের সহযোগিতায় এই কাজের সূচনা হয়। এই সুরক্ষা প্রাচীর নির্মাণের মাধ্যমে কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত হবে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে সবাই আশা করছেন।

আলোচনা সভায়  বক্তব্য রাখেন, উনুখাঁ কবরস্থান উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ ও রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ জামাল লাবু, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলহাজ হোসাইন, ইউপি সদস্য আকবার আলী, হামিদুর রহমান, আব্দুস ছামাদ, জুলফিকার আলী ভুট্টো, আব্দুল গফুর,মোজাহার আলী, জোরদিস প্রাং, মোস্তাফিজুর, আব্দুল লতিফসহ বিভিন্ন এলাকার ও উনুখাঁ, জালশুকা, পাঠানপাড়ার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ ও জনপ্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে মোনাজাত ও কবরবাসীর জন্য দোয়া করেন খেইশ্বর বায়তুল উলুম কও মীয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহাদাৎ হোসেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর