শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক।

সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৪৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জের সলঙ্গায় এক কৃষকের খড়ের পালা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী কৃষক।

এঘটনাকে কেন্দ্র করে রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকালে ৫জনকে আসামী করে সলঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন বেতুয়া দিয়ারপাড়া গ্রামের আব্দুর রশিদ নামে এক কৃষক।

অভিযুক্ত হলেন,সলঙ্গা থানার বেতুয়া দিয়ারপাড়া গ্রামের মজনু মিয়া (৪০),কিসমত আলী (৭০), এবাদত আলী (৬৫), হুজাইফা (২১), মনিরুল ইসলাম (২৭)সহ আরোও ৪/৫ জনকে অজ্ঞাত করে থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানাযায়,নিজ গ্রামে রাতে উচ্চ স্বরে গান বাজনা বাজানোকে কেন্দ্র করে আব্দুর রশিদ ও মজনু মিয়ার সাথে কথা কাটাকাটি হয়।পরে গত ১৯ তারিখ রাতে বিবাদীরা পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রশিদের বাড়ির গরু খামার সাথে লাগানো ইরি ধানের খড়ের পালায় আগুন দেয়। পরে গ্রামের লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে খড়ের পালা পুড়িয়ে গিয়ে ৭০ হাজার টাকার ক্ষতি হয়।

অভিযোগ সূত্রে আরোও বলা হয়, আগুন যদি নিয়ন্ত্রনে না আসত খামারের ২টি (ষাড়) গরু পুুুুুুুুুড়ে ৪ লাখ টাকার মত ক্ষতি হইতো ,এছারাও বসত বাড়ী পুড়ে যাওয়ার আশংকা ছিল। এঘটনাকে কেন্দ্র করে বাদীকে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে।

এবিষয়ে অভিযুক্ত মজনু মিয়ার ও তার ছেলের মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সলঙ্গা থানার তদন্ত অফিসার মনোজিৎ কুমার নন্দী জানান, খড়ের পালায় আগুন লাগানোর অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর