রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

সলঙ্গায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম : / ২২১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে সলঙ্গা থানা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সলঙ্গা থানা এলাকায় ব্যান্ডপার্টি বাজিয়ে,নানা রং-বেরংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বের হয়ে সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

সলঙ্গা থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনর রশিদ (হিরন) এর সভাপতিত্বে ও সদস্য সচিব সুলতান মাহমুদ সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা বিএনপি’র সভাপতি মোঃ মতিয়ার রহমান সরকার।

এসময় আরো উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম সরকার, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক মোঃ রাশেদুল হাসান (পাপন),সদস্য সচিব শাহিন রেজা, সলঙ্গা থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ মোঃ রফিকুল ইসলাম,সদস্য সচিব রঞ্জু মুন্সি সলঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আরিফ,সলঙ্গা ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন,সদস্য সচিব কাবলু মিয়া প্রমূখ।

দীর্ঘ ১৬ বছর পর ছাত্রদল থানা এলাকায় বর্ণাঢ্যভাবে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছাস বিরাজ করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর