শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা

সলঙ্গায় ব্যবসায়ীকে মারধর করে দের লক্ষ টাকা ছিনতাই

রিপোর্টারের নাম : / ৭৬৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় এক কাপড় ব্যবসায়ীর নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা সহ একটি এন্ড্রোয়েড ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ৫ ব্যক্তির বিরুদ্ধে।

শুক্রবার রাত্র ৯ টায় সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের রশিদপুর এলাকার বি এম এস এন্ড টেকনিক্যাল ইন্সটিউট এর সামনে এ ঘটনা ঘটে।

এ ভুক্তভোগী ব্যবসায়ী সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা বুড়িদহ গ্রামের মৃত নাজেম উদ্দীন এর ছেলে আনোয়ার হোসেন(৩৫)।

অভিযোগ সুত্রে জানা যায়,সলঙ্গা বাজারে কাপড়ের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলো আনোয়ার হোসেন। এ সময় রশিদপুর এলাকার বি এম এস এন্ড টেকনিক্যাল ইন্সটিউট এর সামনে পৌঁছালে,সলঙ্গা থানার রশিদপুর গ্রামের আব্দুল মোত্তালিব (৩৫), কাফি (২৫), সানা উল্লাহ(৪৫),শ্যামল(৪৫),ও আমডাঙ্গা গ্রামের আপন সরদার(৪৫) সংঘবদ্ধভাবে মোটরসাইকেল রোধ করে দেশীয় অস্ত্র,রড দিয়ে মারধর করে তার নিকট থাকা নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও স্মার্ট স্যামসাং ( মূল্য ১০ হাজার ২ শত টাকা) মোবাইল ফোন ছিনিয়ে নেয়।সেই সাথে মোটরসাইকেলটি কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় আনোয়ার হোসেনের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে মোটর সাইকেল ফেলে পালিয়ে যান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বাড়ীতে পৌছে দেন।

এঘটনার পর থানায় একটি অভিযোগ দ্বায়ের করেছেন আনোয়ার হোসেন।

অভিযুক্ত মো: শ্যামল মুঠোফোনে জানান,আমি ঘটনার স্থানে ছিলাম না।আমার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রবিউল ইসলাম বলেন, অভিযোগ পেয়ছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর