শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার।

সলঙ্গায় শেখ রাসেল স্মৃতি সংসদ অফিস গুড়িয়ে দিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: / ৩১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গায় শেখ রাসেল স্মৃতি সংসদ অফিস ভাংচুর করেছে নলকা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদসহ বিএনপি,জামায়াত ও শিবিরের নেতা কর্মীরা।

এতে শেখ রাসেল স্মৃতি সংসদ ক্লাবের ৩ সদস্য আহত হয়েছে। আহতরা হলো, আজিজুল হাকিম (৩০),গোলাম মোস্তফা(২৭), রুবেল হোসেন (২৭)। আহতদের দ্রুত উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় শেখ রাসেল স্মৃতি সংসদের সদস্য ও চক মনোহরপুর গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে আজিজুল হাকিম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনের নামে সলঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে ও স্থানীয়রা জানায়, চকমনোহরপুর বাজার মসজিদের উত্তরপাশে শেখ রাসেল স্মৃতি সংসদ কার্যালয় করে দীর্ঘদিন যাবত দলীয় কার্যক্রম করে আসছিল।

গত সোমবার বিকেলে শেখ রাসেল স্মৃতি সংসদ অফিসে সদস্যরা অফিস রুমে মিটিং করা অবস্থায় নলকা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে বিএনপি,জামায়াত ও শিবিরের নেতা কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে অফিসে হামলা করে। শেখ রাসেল স্মৃতি সংসদের ভিতর লাগানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান,প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও শেখ রাসেলের ছবি ভাংচুর করে।

শেখ রাসেল স্মৃতি সংসদের সদস্যরা বাঁধা দিতে গেলে দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালিয়ে অফিস কার্যালয়টি ভেঙ্গে গুড়িয়ে দেয়। এঘটানাকে কেন্দ্র করে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
এব্যাপারে নলকা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সাথে মূঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমার নিজের জায়গায় প্রতিপক্ষরা ঘর তুলতে গেলে বাঁধা দেই। তবে কোন মারামারি হয়নাই।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন,এব্যাপারে থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর