বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা।

সলঙ্গায় স্কুলের মাঠ কেটে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক : / ২৪১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ১ নং আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের খেলার মাঠে মাটি কেটে পুকুর খননের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সাবেক সভাপতির বিরুদ্ধে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও স্কুলের শিক্ষকগণের সহযোগিতায় খেলার মাঠের পশ্চিমপাশ থেকে মাটি কেটে পুকুর খননের বিষয়ে নিয়ে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

জানাগেছে,উল্লাপাড়া উপজেলার ১নং আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে জমি হওয়া সত্বেও স্কুল কমিটির সাবেক সভাপতি ও শিক্ষকগণ স্কুল মাঠে পুকুর খনন করায় এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল আজিজ সরকার (মকুল) বলেন, বিদ্যালয়টির ভূমিদাতা আমরা। খেলার মাঠটি নিচু থাকায় একপাশ থেকে মাটি কেটে সমান করা হয়েছে। আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল ওয়াদুদ হেলালীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,পুকুর খননের সময় আমি বাইরে ছিলাম। সাবেক সভাপতি স্লিপ ফান্ডের টাকা দিয়ে স্কুলের কাজ করতে গিয়ে অতিরিক্ত ২০ হাজার টাকা খরচ করে। সে কারণে স্কুল মাঠে পুকুর খনন করে লিজ দিয়ে টাকা তোলার জন্য সে এ কাজ করেছে।

বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রাশিদা খাতুন বলেন,ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে মাটি কেটে মাঠ ভরাট করা হয়েছে। তবে এব্যাপারে কোন অনুমতি নেয়া হয়নি।

উল্লাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন,বিদ্যালয়ের মাঠ কেটে পুকুর খননের বিষয় শুনেছি। সরেজমিনে গিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর