শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

সলঙ্গায় স্ত্রীকে গলাকেটে হত্যার পর নিজের গলাকেটে আত্মহত্যার চেষ্টা

রিপোর্টারের নাম : / ৪৯১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

সিরাজগঞ্জের সলঙ্গায় স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী তার নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি। পরে পু্লিশ গলা কাটা মরদেহ উদ্ধার করেছে। আহত যুবক মোতালেব হোসেনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রোজিনা খাতুন (২৪) থানার এরান্দহ গ্রামের আব্দুল আজিজ মেয়ে ও মোতালেব এর স্ত্রী। বৃহস্পতিবার (১২ জুন) ভোর রাতে সলঙ্গা থানার এরান্দাহ্ গ্রামে  এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে মরহেদ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত রোজিনার চাচাতো ভাই জাহিদ হাসান বলেন, রোজিনা ও মোতালেব হোসেন তিন বছর আগে বিয়ে করেন। মোতালেবের পরিবার মেনে না নেওয়া তার পরিবারের সাথে থাকেন না। বিয়ের পর সলঙ্গা থানার এরান্দহ গ্রামের শ্বশুড় বাড়িতেই থাকতেন মোতালেব।

গত ৬ দিন আগে ফেনী জেলা হতে রাজমিস্ত্রীর কাজ শেষ করে বাড়ীতে আসে মোতালেব ও রোজিনার  মধ্যে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটি হয় পরে নিজের রুমে ঘুমিয়ে পড়ে।

রাত আড়াইটার দিকে পাশে ঘর থেকে রোজিনার  ভাতিজা বায়জিদ কান্নাকাটির শব্দ পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখে রোজিনার ৮ মাসের ছোট বাচ্চা কান্নাকাটি করছে এবং তার ফুফুর গলাকাটা রক্তাক্ত মরদেহ বিছানার উপর পড়ে আছে। পাশে তার ফুফা আহত অবস্থায় কাতরাচ্ছে।  পরবর্তীতে তার চিৎকারে আশেপাশের লোকজন এসে ঘরের দরজা খুলে ভিকটিমকে গলা কাটা রক্তাক্ত  মৃত অবস্থায় দেখতে পায়। নিহতের স্বামী মোতালেব হোসেন আহত অবস্থায় দেখে দ্রুত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে শহীদ জিয়াউর রহমনার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সলঙ্গা থানার এরান্দহ এলাকায় এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর