বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

সলঙ্গায় অতিরিক্ত মূল্যে সার বিক্রি-ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক: / ৫০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

প্রান্তিক পর্যায়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতীনগর আমতলা বাজারে সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড দেয়া হয়েছে।

বুধবার সকাল ১১টায় ধুবিল ইউনিয়নের মালতীনগর আমতলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল।

অতিরিক্ত মূল্যে সার বিক্রি করার অপরাধে নিপা ট্রেডার্সের মালিক রফিকুল ইসলামকে ১৫ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।

এসময় রায়গঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল বলেন,দোকানে সারের মূল্য তালিকা না টাঙানো, ক্রেতাকে বিক্রয় রশিদ না দেওয়া এবং ইউরিয়া সার সরকারি নির্দেশনা অমান্য করে বেশি দামে বিক্রি করার অপরাধে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান চলবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর