রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

সলঙ্গায় ইয়াং জেনারেশন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৯২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াং জেনারেশন ক্লাবের উদ্যোগে  বৃক্ষরোপণ কর্মসূচী উপলক্ষে বৃক্ষের  চারা রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর -২০২৩) বেলা ১১ টার দিকে সলঙ্গার   চক চৌবিলা কবরস্থান থেকে শুরু করে চৌবিলা বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার পাশে ৫’শতাধিক ফলজ ও ভেষজ  বৃক্ষের চারা রোপন করা হয়।

বৃক্ষরোপন উপলক্ষে এক  সংক্ষিপ্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন,  ভাটারা থানা কৃষকলীগের সভাপতি আমিনুল ইসলাম জাকির এবং সঞ্চালনায় ছিলেন, ইয়াং জেনারেশন ক্লাবের অর্থবিষয়ক সম্পাদক আলাউদ্দিন মন্টু।
এ বৃক্ষ রোপণ কর্মসূচিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী।

বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন-উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আসাদ বিন খলিল রাহাত, শাহাবুদ্দিন আহমেদ, সোহেল আরমান, রফিকুল আলম, হারুন অর রশিদ প্রমুখ।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ কে নিয়ে চক চৌবিলা কবরস্থান থেকে শুরু করে চৌবিলা বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার পাশে ৫’শতাধিক ফলজ ও ভেষজ  গাছের চারা রোপন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন,  ইয়াং জেনারেশন ক্লাবের উপদেষ্ট মোঃ নজরুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম, বেলাল ফকির, জুয়েল রানা,গোলবার হোসেন সহ অন্যান্যরা ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর